[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৩ চৈত্র ১৪৩২

জুলাইয়ের সহিংসতা নিয়ে মুখ খুললেন সাকিব, চান নিরপেক্ষ তদন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬ ৪:৫৯ পিএম

সংগৃহীত ছবি

জুলাইয়ের আন্দোলনে প্রাণহানির ঘটনায় এবার নিজের অবস্থান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

আগে এ বিষয়ে নীরব থাকায় সমালোচনার মুখে পড়লেও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি এ নিয়ে স্পষ্ট মত তুলে ধরেন।


একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, যেকোনো প্রাণহানি দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। তার ভাষায়, প্রতিটি মানুষের জীবন মূল্যবান এবং এমন ঘটনা এড়ানো উচিত।
তিনি আরও বলেন, এসব ঘটনার ক্ষেত্রে সঠিক তদন্ত হওয়া জরুরি। তার মতে, নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে, তবে নির্দোষ কেউ যেন ভোগান্তির শিকার না হন—সেটিও নিশ্চিত করা প্রয়োজন।


উল্লেখ্য, আন্দোলনের সময় তিনি দেশের বাইরে ছিলেন এবং একটি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছিলেন। এ সময়ের প্রেক্ষাপটে তাকে ঘিরে বিভিন্ন সমালোচনা তৈরি হয়।
এছাড়া, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও আইনি প্রক্রিয়া চলমান থাকায় দীর্ঘদিন ধরে তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর