জাতীয় সংসদে সংবিধান ও রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত আলোচনা দেখা গেছে।
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের মন্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনার সময় এই পাল্টাপাল্টি বক্তব্য উঠে আসে।
পার্থ তার বক্তব্যে সংবিধান পরিবর্তনের প্রসঙ্গ তুলে বলেন, যারা বাহাত্তরের সংবিধান বাতিলের কথা বলেন, তাদের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি বক্তব্যও উল্লেখ করেন।
এর জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, পার্থের বক্তব্যের সময় সরকারি দলের কিছু সদস্যের প্রতিক্রিয়া বিষয়টিকে আরও বিতর্কিত করেছে। তিনি দাবি করেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে নির্দিষ্ট প্রেক্ষাপটে সংবিধান নিয়ে মন্তব্য করেছিলেন।
তিনি আরও বলেন, সংবিধান পরিবর্তনের প্রসঙ্গকে স্বাধীনতা বিরোধিতার সঙ্গে এক করে দেখানো হলে তা বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভুল ব্যাখ্যা হতে পারে। এ বিষয়ে সংসদ সদস্যদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
সংসদের এই আলোচনায় সংবিধান, গণতন্ত্র ও রাজনৈতিক অবস্থান নিয়ে ভিন্নমত প্রকাশ পায়, যা অধিবেশনে তাৎক্ষণিক উত্তেজনার সৃষ্টি কর
এসআর
মন্তব্য করুন: