সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এক মজার ও শিক্ষণীয় ঘটনা ঘটে। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের
মধ্যে কথোপকথনে উঠে আসে সংসদীয় শিষ্টাচার ও পুলিশ সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
অধিবেশন চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে সংসদীয় রীতি অনুযায়ী 'মাননীয় মন্ত্রী' না বলে সরাসরি 'সালাউদ্দিন সাহেব' বলে সম্বোধন করেন এনসিপির তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। অন্যান্য সংসদ সদস্যদের আপত্তির মুখে ডেপুটি স্পিকার বিষয়টি নজরে আনলে হাসনাত তাৎক্ষণিক নিজের ভুল স্বীকার করেন।
নিজের ভুলের ব্যাখ্যা দিতে গিয়ে হাসনাত বলেন, "আমি সাড়ে ২৭ বছর বয়সে সংসদে এসেছি। স্বরাষ্ট্রমন্ত্রী যখন ১৯৯১ সালে প্রথম সংসদে আসেন, তখনো আমার জন্ম হয়নি (জন্ম ১৯৯৮ সালে)। তাই সংসদীয় রীতিনীতির ক্ষেত্রে এই অনিচ্ছাকৃত ভুলগুলো আমি সংশোধন করে নিতে রাজি আছি।"
তরুণ এমপির এমন বিনয়ী আচরণে স্বরাষ্ট্রমন্ত্রী হেসে তাকে সাধুবাদ জানান। তিনি বলেন:
বয়স যাই হোক, সংসদীয় মর্যাদায় হাসনাত একজন 'মাননীয় সংসদ সদস্য'।
এত অল্প বয়সে সংসদে আসা ভাগ্যের ব্যাপার।
হাসনাতের জন্মের আগের সামরিক শাসনের সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এই প্রজন্মকে সৌভাগ্যবান হিসেবে অভিহিত করেন।
ভুল স্বীকারের পর হাসনাত আবদুল্লাহ পুলিশের তৃণমূল পর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি বলেন:
তদন্তের জন্য পুলিশকে যে বাজেট দেওয়া হয় তা খুবই অপ্রতুল।
পর্যাপ্ত বাজেট না থাকায় পুলিশে 'ম্যানেজ করা' বা দুর্নীতির কালচার তৈরি হয়।
পুলিশকে কার্যকর করতে হলে তাদের প্রয়োজনীয় সরঞ্জাম ও আর্থিক সংস্থান নিশ্চিত করা জরুরি।
এসআর
মন্তব্য করুন: