মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলার হুমকি ঘিরে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে স্বর্ণ ও রুপার দামে পতন লক্ষ্য করা গেছে।
সর্বশেষ তথ্যে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০.৪৯ শতাংশ কমে প্রায় ৪,৬৫৪ ডলারে নেমে এসেছে।
একই সঙ্গে রুপার দামও কমেছে ১.২০ শতাংশ, যা বর্তমানে প্রতি আউন্সে প্রায় ৭২ ডলার।
বাজার বিশ্লেষকদের ধারণা, বিশ্ববাজারের এই নিম্নমুখী ধারা অব্যাহত থাকলে এর প্রভাব দেশের স্বর্ণবাজারেও পড়তে পারে।
এতে স্থানীয়ভাবে প্রতি ভরি (তোলা) স্বর্ণের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
এসআর