[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২৩ চৈত্র ১৪৩২

মধ্যপ্রাচ্যে ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬ ৯:৪৩ এএম

যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশগুলো মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে ৪৫ দিনের একটি প্রাথমিক যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, এই আলোচনার সফল সমাপ্তি অঞ্চলে একটি স্থায়ী

 শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতে পারে। ৫ এপ্রিল প্রকাশিত এই প্রতিবেদনে জানানো হয়, আলোচনার প্রয়োজনে যুদ্ধবিরতির এই মেয়াদ পরবর্তীতে আরও বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

​তবে এই আলোচনার মাঝেই কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান চুক্তিতে না আসলে দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে। ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চুক্তি করতে দেরি করলে প্রতিদিন তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। তার মতে, ইরানকে কয়েক সপ্তাহ নয় বরং কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে।

​যদিও অ্যাক্সিওসের এই প্রতিবেদনের তথ্যের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের কয়েকটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর খবরটি সামনে এসেছে।

এসআর

সম্পর্কিত খবর