[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৩ চৈত্র ১৪৩২

সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬ ৬:৩৮ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০টি ঋণ খেলাপি প্রতিষ্ঠান ও ব্যক্তির তালিকা উত্থাপন করা হয়েছে।

এতে তাদের মোট ঋণ ও খেলাপি ঋণের পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। তালিকায় বর্তমান সংসদ সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টিও উঠে এসেছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সংসদ সদস্যদের নামে ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।

এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা।
সোমবার (৬ এপ্রিল) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনের বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামালের সভাপতিত্বে এ তথ্য উপস্থাপন করা হয়।


মন্ত্রী আরও জানান, আদালতের নির্দেশনার কারণে মোট খেলাপি ঋণের একটি অংশ বর্তমানে খেলাপি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়নি।


প্রকাশিত তালিকায় যেসব প্রতিষ্ঠান শীর্ষ ঋণ খেলাপি হিসেবে রয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, কেয়া কসমেটিকস, দেশবন্ধু গ্রুপের একটি চিনি কল, পাওয়ার প্যাক গ্রুপের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র, বেক্সিমকো কমিউনিকেশনসসহ আরও কয়েকটি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।


এই তালিকা প্রকাশের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে ঋণ খেলাপির চিত্র আবারও সামনে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এসআর

সম্পর্কিত খবর