[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

সিমরিন লুবাবার বাগদানের খবর নিশ্চিত, পাত্র মাহমুদ বিন মুনির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ৮:১১ পিএম

সংগৃহীত ছবি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে ছবি প্রকাশের পরই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। তবে ছবিতে বর–কনের চেহারা স্পষ্ট নয় এবং পাত্রের পরিচয়ও জানাননি লুবাবা।


পরবর্তীতে জানা গেছে, মাহমুদ বিন মুনির নামে এক প্রবাসী আলেমের সঙ্গে সিমরিন লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। মাহমুদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে বলেন, “দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে বিবাহ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। দোয়া চাই।”


মাহমুদ বর্তমানে কুয়েতে থাকেন এবং কুয়েত ও সৌদি আরবে সুগন্ধির ব্যবসা পরিচালনা করেন। তিনি পবিত্র কুরআন হিফজের পাশাপাশি কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস শেষ করেছেন এবং ঢাকা ও নরসিংদীর কয়েকটি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেছেন।


সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া লুবাবা পরবর্তীতে নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে কাজ করে যাচ্ছেন।


পরবর্তী সময়ে লুবাবা ও মাহমুদ সম্পর্ক ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আরও বিস্তারিত জানাবেন।

এসআর

সম্পর্কিত খবর