প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ইইউভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ইইউর মধ্যে বিদ্যমান সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে উন্নয়ন সহযোগিতা, ভবিষ্যৎ অংশীদারিত্ব এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সম্পর্কের দিকগুলো গুরুত্ব পায়।
দুই পক্ষই দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং কৌশলগত সহযোগিতা বাড়াতে যৌথভাবে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
এসআর