[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

প্রবাসী আয় দৈনিক হাজার কোটি টাকা ছাড়িয়েছে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬ ১২:২৩ এএম

সংগৃহীত ছবি

দেশের প্রবাসী আয়ের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে চলতি বছরের মার্চ মাস।

সদ্য বিদায়ী এই মাসে প্রবাসী বাংলাদেশিরা মোট ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা এক মাসে সর্বোচ্চ। এই ইতিবাচক ধারা এপ্রিলের শুরুতেও অব্যাহত রয়েছে।

মাসের প্রথম চার দিনেই দেশে এসেছে প্রায় ৩৩ কোটি ৯০ লাখ ডলার।

বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা) অনুযায়ী, এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪ হাজার ১৩৫ কোটি ৮০ লাখ টাকা। ফলে দৈনিক গড়ে এক হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স দেশে প্রবেশ করছে।


রোববার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।


বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছরের এপ্রিল মাসের প্রথম চার দিনে দেশে রেমিট্যান্স এসেছিল মাত্র ৬ কোটি ৫০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে প্রায় ৪২৫ শতাংশের বেশি।


এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৫৪ কোটি ৮০ লাখ ডলার, যেখানে আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ১৮৫ কোটি ডলার।


সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহে এই উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা যাচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর