[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, আগামীকালই হতে পারে সেই রাত: ট্রাম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ১:১৬ এএম

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র চাইলে এক রাতের সামরিক অভিযানেই ইরানকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করার সক্ষমতা রাখে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র চাইলে এক রাতের সামরিক অভিযানেই ইরানকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করার সক্ষমতা রাখে। 

এমনকি খুব শিগগিরই—সম্ভবত আগামী রাতেই—এ ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।


হোয়াইট হাউসে এক জরুরি সংবাদ সম্মেলনে ট্রাম্প এ মন্তব্য করেন। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন।


মূলত ইরানে আটকে পড়া মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত একটি বিশেষ অভিযানের অগ্রগতি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ট্রাম্প জানান, অভিযানে মোট ২১টি সামরিক উড়োজাহাজ অংশ নেয় এবং তিনি এটিকে ‘ঐতিহাসিক সফলতা’ হিসেবে উল্লেখ করেন।


ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী এবং প্রয়োজনে কঠোর সামরিক পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।

তার ভাষায়, খুব অল্প সময়ের মধ্যেই বড় ধরনের আঘাত হানার ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।


বিশ্লেষকদের মতে, ‘আগামী রাত’ উল্লেখ করে ট্রাম্প কার্যত একটি কঠোর বার্তা দিয়েছেন, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত পেন্টাগন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সামরিক পরিকল্পনা ঘোষণা করা হয়নি।

এসআর

সম্পর্কিত খবর