[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

ট্রাম্পের আল্টিমেটাম ও ইরানের অনড় অবস্থান: হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ৭:১৫ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পারস্য উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা চেয়েছে দক্ষিণ কোরিয়া। রোববার (৫ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির অর্থমন্ত্রী কু ইউন চিওল গালফ

 কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এ বিষয়ে একটি বিশেষ বৈঠক করেছেন।

​বৈঠকে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে তেল, প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ন্যাপথা ও ইউরিয়ার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। একইসঙ্গে ওই অঞ্চলে চলাচলরত দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তার বিষয়টি নিয়েও আলোচনা হয়।

​সম্প্রতি ইরান হরমুজ প্রণালিতে চলাচলে বিধিনিষেধ আরোপ করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে ১০৯ ডলারে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (৪ এপ্রিল) ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালিটি উন্মুক্ত করে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামোয় হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

​অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রণালিটি বন্ধ রাখার বিষয়ে দেশটির সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি একে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের বিপরীতে পাল্টা জবাব হিসেবে বর্ণনা করেছেন। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে।

এসআর

সম্পর্কিত খবর