[email protected] মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
১৬ চৈত্র ১৪৩২

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা: ইবিতে বসছে দুই ইভেন্ট

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ১:৪০ এএম

সংগৃহীত ছবি

২০২৫–২৬ শিক্ষাবর্ষের বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের সময়সূচি ও ভেন্যু নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্ধারিত ১৫টি ইভেন্টের মধ্যে দুটি আয়োজনের দায়িত্ব পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

গত ৪ মার্চ সংস্থাটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত চিফ ফিজিক্যাল এডুকেশন অফিসার মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তি অনুযায়ী, ইবিতে অ্যাথলেটিক্স (ছাত্র-ছাত্রী) এবং ছেলেদের বাস্কেটবল প্রতিযোগিতা আগামী এপ্রিলের চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


এ বিষয়ে ইবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোস্তাফিজুর রহমান বাবলা জানান, দুটি ইভেন্ট আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। মাঠ প্রস্তুতসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ এগিয়ে চলছে।

বাস্কেটবল খেলার জন্য জিমনেশিয়াম প্রস্তুত থাকলেও অ্যাথলেটিক্সের জন্য মাঠকে উপযোগী করতে রোলিংসহ অন্যান্য কাজ করা হচ্ছে।


তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে।


এদিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), জাতীয় বিশ্ববিদ্যালয় (গাজীপুর) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর