দেশে হাম-এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে সারা দেশে ১,২৮২ শিশুকে সন্দেহজনক লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া শিশুদের সবাই ঢাকা বিভাগ-এর বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংশ্লিষ্ট উপসর্গে মোট ১১৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে প্রায় ৫,৯৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১,০৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সাম্প্রতিক ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া শিশুদের মধ্যে ১৮০ জনের শরীরে রোগটি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে সর্বাধিক ১৩৮ জন রোগী ঢাকা বিভাগে পাওয়া গেছে।
বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগের পর বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১০ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ৯, সিলেটে ৬, রাজশাহীতে ৫ এবং রংপুর বিভাগে ২ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে।
তবে এ সময়ে ময়মনসিংহ বিভাগ-এ নতুন কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য
এসআর