[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

খুবিতে ‘নৈয়ায়িক সন্ধ্যা’ শীর্ষক বিতর্ক আয়োজন

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ২:০৯ এএম

সংগৃহীত ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিতর্ক সংগঠন ‘নৈয়ায়িক’-এর উদ্যোগে ব্যতিক্রমধর্মী বিতর্ক অনুষ্ঠান ‘নৈয়ায়িক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত ছিল—রম্য বিতর্ক, শিক্ষক-শিক্ষার্থী বিতর্ক এবং আঞ্চলিক বিতর্ক।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, বিতর্কচর্চা চিন্তাশক্তি ও যুক্তিবোধকে সমৃদ্ধ করে।

তিনি এ ধরনের আয়োজনকে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


প্রথম পর্বে রম্য বিতর্কে ‘প্রেম করা মানে নিজের পায়ে কুড়াল মারা’—এ বিষয়কে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।


দ্বিতীয় পর্বে শিক্ষক-শিক্ষার্থী বিতর্কে ‘সিজিপিএ একটি জাদুর সংখ্যা’ শীর্ষক বিষয়ে আলোচনা হয়। এতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরেন।


শেষ পর্বে অনুষ্ঠিত আঞ্চলিক বিতর্কে দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিত্ব করে অংশগ্রহণকারীরা নিজ নিজ অঞ্চলের পক্ষে যুক্তি উপস্থাপন করেন, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।


অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যুক্তিবোধ ও উপস্থাপন দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।

এসআর

সম্পর্কিত খবর