দীর্ঘ সময় পর শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
সভায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট এলাকার মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের আর্থিক সুযোগ-সুবিধা উন্নয়নের অংশ হিসেবে উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে কাজ করছে সরকার এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
এসআর