[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৩ চৈত্র ১৪৩২

মাথাপিছু আয় ২,৭৬৯ ডলার: সংসদে অর্থমন্ত্রীর তথ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬ ৬:২১ পিএম

সংগৃহীত ছবি

দেশের মাথাপিছু আয় ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী এ হিসাব নির্ধারণ করা হয়েছে।


তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, সৃজনশীল অর্থনীতি ও ক্রীড়া অর্থনীতিসহ বিভিন্ন খাতে পরিকল্পনা নেওয়া হচ্ছে।


মাথাপিছু আয় বাড়াতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কর্মসংস্থান, উৎপাদন, রপ্তানি, প্রবাসী আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়গুলোতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর