[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৩ চৈত্র ১৪৩২

চৌদ্দগ্রামে অসুস্থ দুই বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন নেতাকর্মীরা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ১২:৩৮ এএম

সংগৃহীত ছবি

চৌদ্দগ্রাম উপজেলার অসুস্থ দুই বিএনপি নেতা ভিপি হানিফ ও তুহিন মজুমদারকে হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন দলের নেতাকর্মীরা।

তাদের দেখতে নুরুল আলম সেলিম ও তৌহিদ উল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে একদল শুভাকাঙ্ক্ষী মেডিকেল কলেজ হাসপাতালে যান।

জানা যায়, তিতুমীর কলেজের সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ভিপি হানিফ এবং বাতিসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তুহিন মজুমদার দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।


এসময় উপস্থিত ছিলেন মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড যুবদল নেতা নুরুল আলম সেলিম, জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদল সভাপতি তৌহিদ উল্লাহ ভূঁইয়া এবং চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি এমরান হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।


নেতাকর্মীরা তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

এসআর

সম্পর্কিত খবর