[email protected] রবিবার, ১০ মে ২০২৬
২৭ বৈশাখ ১৪৩৩

টানা ৯ দিন বৃষ্টির আভাস

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ মে ২০২৬ ১২:৪৯ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) দেশের উত্তর জনপদ ও সিলেট বিভাগে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির আগাম বার্তা দিয়েছে।

শনিবার (৯ মে) রাতে বিডব্লিউওটি এ তথ্য জানায়।

সংস্থাটি জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এর প্রভাব সবচেয়ে বেশি হলেও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এই বৃষ্টি বলয়টি প্রায় নিষ্ক্রিয় থাকতে পারে।


সংস্থাটি জানিয়েছে, আবহাওয়ার এ বিশেষ পরিস্থিতি আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

এ বৃষ্টি বলয়টি ১২ মে থেকে ২০ মে পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

তবে এটি টানা না হয়ে মধ্যে মধ্যে বিরতি দিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় প্রভাব ফেলবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এ বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে।

এ সময়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে তীব্র বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে।


এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মধ্যে মধ্যে বৃষ্টি হতে পারে। তবে এই বিভাগগুলোতে বড় কোনো এলাকা জুড়ে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম।


সংস্থাটি আরও জানায়, দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে এ বৃষ্টি বলয়ের প্রভাব তেমন একটা পড়বে না।

সেখানে আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকতে পারে; তবে বিচ্ছিন্নভাবে দু-একদিন সামান্য বজ্রবৃষ্টি হলেও তা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনবে না।

 

এসআর

সম্পর্কিত খবর