[email protected] বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
২৪ বৈশাখ ১৪৩৩

তামিমের নেতৃত্বে বিসিবির সভা: গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর সংক্ষিপ্তসার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৬ মে ২০২৬ ৮:৪৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর অ্যাডহক কমিটির চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে বিসিবির মিডিয়া বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্তের তথ্য জানায়।


গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠানো হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মে।


এছাড়া দেশের সব ৬৪ জেলায় কোচ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আবেদনকারীদের যাচাই-বাছাই করতে একটি মূল্যায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। বর্তমান কোচদের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন কোচ নির্বাচনে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মূল্যায়ন করা হবে।


সভায় ম্যাচ রেফারি ও আম্পায়ারদের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। তাদের আগের চুক্তি ৩০ এপ্রিল শেষ হলেও নতুন করে আরও তিন মাস দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে।


উল্লেখ্য, সর্বশেষ বোর্ড নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠায় পূর্ববর্তী কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর তিন মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন তামিম

এসআর

সম্পর্কিত খবর