[email protected] বুধবার, ৬ মে ২০২৬
২৩ বৈশাখ ১৪৩৩

লন্ডনে অবসর মুহূর্তে পাপন, আইসক্রিম হাতে ছবি ঘিরে আলোচনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৬ মে ২০২৬ ৩:১৩ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকে ঘিরে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি লন্ডনের এক সড়কে বসে আইসক্রিম খাওয়ার সময় তার একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে, যা দ্রুতই নজর কাড়ে নেটিজেনদের।


মঙ্গলবার গভীর রাতে একজন ব্যবহারকারী ছবিটি পোস্ট করার পর তা বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে যায়। এরপর থেকেই ভক্ত ও অনুসারীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়—কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ তার বর্তমান জীবনযাপন নিয়ে মন্তব্য করছেন।


বিদেশে অবস্থানরত পাপনের এমন ছবি এই প্রথম নয়। এর আগেও তাকে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় স্বাভাবিক জীবনযাপন করতে দেখা গেছে, যা মাঝেমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।


একসময় দেশের ক্রিকেট প্রশাসনে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত পাপন ২০১২ সালে বিসিবির দায়িত্ব নেন। পাশাপাশি তিনি জাতীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তবে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার দায়িত্বের সমাপ্তি ঘটে।

পরবর্তীতে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠান।
তার বিদায়ের পর বিসিবির নেতৃত্বে কয়েক দফা পরিবর্তন এসেছে। অল্প সময়ের ব্যবধানে একাধিক সভাপতি দায়িত্ব পালন করেছেন, এবং সর্বশেষ একটি অন্তর্বর্তী কমিটির মাধ্যমে বোর্ড পরিচালিত হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর