[email protected] বুধবার, ৬ মে ২০২৬
২৩ বৈশাখ ১৪৩৩

বিসিবির ব্যতিক্রম উদ্যোগ

শিক্ষার্থীরা বিনামূল্যে দেখতে পারবে বাংলাদেশ- পাকিস্তান সিরিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে ২০২৬ ১০:৪৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ উপলক্ষে শিক্ষার্থী ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা ম্যাচ ভেন্যুর গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে।

বিসিবির এই উদ্যোগের উদ্দেশ্য তরুণদের মাঠে এনে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানো। বিশেষ করে দীর্ঘ সময়ের এই ফরম্যাটটি সরাসরি স্টেডিয়ামে বসে উপভোগ করার অভিজ্ঞতা দেওয়াই তাদের লক্ষ্য।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরে এবং বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখলে শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।


এই সুবিধা পাওয়া যাবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্ট (৮–১২ মে) এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে (১৬–২০ মে)।


এছাড়া ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরাও এ সুযোগ পাবে।

তবে তাদের ক্ষেত্রে একাডেমির নির্ধারিত পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।


বিসিবির আশা, এ উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়বে।

এসআর

সম্পর্কিত খবর