[email protected] শনিবার, ২ মে ২০২৬
১৯ বৈশাখ ১৪৩৩

শুরুতেই ধাক্কা খেয়ে চাপে বাংলাদেশ, দ্রুত তিন উইকেট হারাল টাইগাররা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২ মে ২০২৬ ৪:০১ পিএম

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়েছে বাংলাদেশ দল।

ইনিংসের প্রথম দিকেই দ্রুত তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।


টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ভালো শুরু করতে পারেনি। উদ্বোধনী ব্যাটার সাইফ হাসান ১৬ রান করে আউট হন। কিউই বোলার জেইডেন লেনক্স নিজের প্রথম বলেই তাকে ফিরিয়ে দেন। অফ স্টাম্পের বাইরে করা ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন সাইফ।


এরপর দ্রুতই ভেঙে পড়ে টপ অর্ডার। তানজিদ হাসান তামিম ১০ বলে ৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন। তার পরের বলেই কোনো রান না করেই সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। বর্তমানে ক্রিজে আছেন অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়।


মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের এই শেষ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ—তানজিম হাসান সাকিবের জায়গায় খেলছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে নিউজিল্যান্ড দলে এসেছে দুটি পরিবর্তন।


সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচ জিতলে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের; আর হারলে সিরিজ ড্র হবে।

এসআর

সম্পর্কিত খবর