[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

পাকিস্তান সিরিজ সামনে রেখে টাইগারদের টেস্ট দল ঘোষণা, নতুন মুখ অমিত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ৮:৫২ পিএম

সংগৃহীত ছবি

আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।


ঘোষিত দলে নতুন চমক হিসেবে জায়গা পেয়েছেন অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি এবং এখন অভিষেকের অপেক্ষায় রয়েছেন।


এছাড়া সাদা বলের ক্রিকেটে অভিজ্ঞ ওপেনার তানজিদ হাসান তামিম প্রথমবারের মতো টেস্ট দলে অন্তর্ভুক্ত হয়েছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্সের ধারাবাহিকতাই তাকে লাল বলের দলে সুযোগ এনে দিয়েছে।


দলে ফিরে এসেছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম, যারা গত বছরের শেষের পর আবার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন। একইভাবে অফ-স্পিনার নাঈম হাসানও প্রায় এক বছর পর দলে ফিরেছেন।


সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড:


নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, অমিত হাসান।

এসআর

সম্পর্কিত খবর