সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
ইনিংসের শুরুতেই দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
দলীয় মাত্র ২১ রানেই বিদায় নেন ওপেনার সাইফ হাসান এবং তিন নম্বরে নামা সৌম্য সরকার। তবে এমন পরিস্থিতিতে হাল ধরেন তানজিদ হাসান তামিম।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি, যা দলের ইনিংসে গতি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর আগে ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল-কে কম রানে গুটিয়ে দিয়ে আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
এসআর