[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

স্লো ওভার রেটে জরিমানা, জয়ের দিনেও শাস্তি পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ২:৫১ পিএম

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ।

তবে মাঠের সাফল্যের মাঝেই শাস্তির মুখে পড়তে হয়েছে টাইগারদের। নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দলটিকে জরিমানা করেছে।


আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় ওয়ানডেতে ধীরগতির বোলিংয়ের কারণে খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে পড়লে প্রতি ওভারের জন্য নির্দিষ্ট হারে জরিমানা আরোপ করা হয়। বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করতে পারায় এই শাস্তি পেয়েছে।


ম্যাচটির দায়িত্বে থাকা আম্পায়াররা এ বিষয়ে প্রতিবেদন দেন, যার ভিত্তিতে ম্যাচ রেফারি শাস্তির সিদ্ধান্ত নেন। বাংলাদেশ দল কোনো আপত্তি না জানিয়ে শাস্তি মেনে নিয়েছে।


এদিকে মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে আগে বল করে বাংলাদেশ দারুণ পারফরম্যান্স দেখায়। নাহিদ রানার বোলিং তোপে নিউজিল্যান্ড থেমে যায় ১৯৮ রানে। পরে তানজিদ হাসান তামিমের আক্রমণাত্মক ইনিংস ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরেছে।

এসআর

সম্পর্কিত খবর