[email protected] বুধবার, ৮ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

ক্রিকেট বোর্ডে পরিবর্তন, নতুন দায়িত্বে তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ৪:৫৬ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এসেছে।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পূর্বের কমিটি ভেঙে দিয়ে নতুন একটি ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল-কে।


এর আগে ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। নতুন কমিটি গঠনের মাধ্যমে তার নেতৃত্বাধীন বোর্ডের কার্যক্রমের ইতি ঘটে।


নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরী, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, আতহার আলি খান, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।


নতুন এই কমিটি দেশের ক্রিকেট প্রশাসনে কী ধরনের পরিবর্তন আনে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর