২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও একটি কোয়ালিফায়ার দল।
প্রাথমিক গ্রুপ বিন্যাস:
গ্রুপ এ: ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’।
গ্রুপ বি: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’।
২০২৭ সালের বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। এর মধ্যে ১০টি দল সরাসরি মূল আসরে জায়গা করে নেবে, আর চারটি দল বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে।
সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। তবে পূর্ণ সদস্য না হওয়ায় তৃতীয় সহ-আয়োজক নামিবিয়াকে বাছাইপর্বের বাধা পেরোতে হবে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকায় ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ সরাসরি মূল পর্বে খেলবে। অন্যদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবারও সরাসরি বিশ্বকাপের টিকিট পায়নি।
সরাসরি খেলার নির্ধারিত আটটি স্থানের বাইরে থাকায় ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্বে অংশ নিতে হবে। তাদের সঙ্গে থাকবে আয়ারল্যান্ড, ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চার দল এবং কোয়ালিফায়ার প্লে-অফ থেকে আসা চার দল। বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত।
এবারের ১৪ দলের বিশ্বকাপের জন্য নতুন তিন ধাপের প্রতিযোগিতা কাঠামো নির্ধারণ করেছে আইসিসি। প্রথম পর্বে হবে ‘সুপার সিরিজ’। র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকা তিন দল পরস্পরের বিপক্ষে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলবে। এই পর্বের শীর্ষ দলটি পরবর্তী ধাপে জায়গা করে নেবে।
দ্বিতীয় ধাপে ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দলগুলোর বিপক্ষে খেলবে। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে ভালো অবস্থানে থাকা দলকে নিয়ে গঠিত হবে ‘সুপার ৭’। এই পর্বে মোট ২১টি রাউন্ড-রবিন ম্যাচ হবে।
সুপার ৭ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। প্রথম স্থানে থাকা দল চতুর্থ স্থানের দলের এবং দ্বিতীয় স্থানের দল তৃতীয় স্থানের দলের মুখোমুখি হবে। দুই সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে লড়বে, আর সেই ম্যাচেই নির্ধারিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন।
এসআর