[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের গণঅধিকার পরিষদে যোগদানের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে ২০২৬ ১০:০৭ পিএম

সংগৃহীত ছবি

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতাকর্মী গণঅধিকার পরিষদে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (১৫ মে) জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

যোগদানের ঘোষণা দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়ক বিপিন যতি চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব আন্দোলনের সভাপতি পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক চীরজিৎ চাকমা, দপ্তর সম্পাদক সাগর চাকমা, প্রচার সম্পাদক অভিলাষ চাকমা, অবসরপ্রাপ্ত এসআই জলমনি চাকমা এবং এলডিপি নেতা কামালসহ আরও কয়েকজন।


সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, রাঙ্গামাটি জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আবুল বাশার, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি রুদ্র মুহাম্মদ জিয়াদ, জেলা সভাপতি ইমাম হোসাইন ইমু, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল ও জয় বড়ুয়াসহ স্থানীয় নেতারা।


সভায় আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদের রাজনীতি সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত।

তিনি দাবি করেন, দলের লক্ষ্য হচ্ছে পাহাড় ও সমতলের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের স্বার্থভিত্তিক রাজনীতি শক্তিশালী করা।


তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ জুলাই সনদ ও গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে এবং এ বিষয়ে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানাচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর