[email protected] রবিবার, ১০ মে ২০২৬
২৭ বৈশাখ ১৪৩৩

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাহাব উদ্দিনকে সংবর্ধনা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৯ মে ২০২৬ ১:২৭ এএম

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিজ এলাকায় সংবর্ধিত হয়েছেন ইঞ্জিনিয়ার সাহাব উদ্দিন।

সাহেব বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক মহসিন সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন চৌধুরী, ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কবির মজুমদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. লুতফর রহমান (জাকির), সাবেক ওয়ার্ড ছাত্রদল সভাপতি আবু তাহের খান, মজিব মাস্টার, সুমন সরকার, জিসান সরকার, মারুফ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইঞ্জিনিয়ার সাহাব উদ্দিন বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় আমি সত্যিই অভিভূত। 

এমন সুন্দর আয়োজনের মাধ্যমে আমাকে সংবর্ধনা দেওয়ায় আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

প্রসঙ্গত, সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মী, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসআর

সম্পর্কিত খবর