[email protected] রবিবার, ১০ মে ২০২৬
২৭ বৈশাখ ১৪৩৩

ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে ২০২৬ ১২:৫৯ এএম

রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে গভীর রাতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে আন্দোলন শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা কলেজের প্রধান গেটের তালা ভেঙে ক্যাম্পাসে মিছিল বের করেন।

এ সময় তারা ছাত্ররাজনীতিবিরোধী বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনের একপর্যায়ে ক্যাম্পাসে টানানো ছাত্রদলের কয়েকটি ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টাও করা হয়।


জানা গেছে, ইডেন কলেজ এবং প্রস্তাবিত হযরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীদের একটি অংশ এ বিক্ষোভে অংশ নেয়। মিছিলে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। কিছু শিক্ষার্থী কয়েকটি গেটের অবকাঠামোতেও ক্ষোভ প্রকাশ করেন।


এর আগে সন্ধ্যার দিকে কলেজের প্রবেশমুখে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রঙ দিয়ে মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়।


প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করে। 

এসআর

সম্পর্কিত খবর