[email protected] বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩

সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ৩:২৩ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে ছড়িয়ে পড়া গুজবকে 'ভিত্তিহীন ও

 বিভ্রান্তিকর' বলে নাকচ করে দিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। তিনি জানান, মির্জা আব্বাস আগের চেয়ে অনেক ভালো আছেন এবং দ্রুতই তাকে নিয়ে দেশে ফেরার আশা করছেন তারা।

গত ১১ মার্চ ইফতারের সময় জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে এভারকেয়ার হাসপাতালে এবং পরবর্তীতে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এক মাস চিকিৎসার পর অবস্থার উন্নতি হওয়ায় বর্তমানে তাকে নিবিড় ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

​চিকিৎসকদের বরাত দিয়ে তার সহকারী সচিব জানিয়েছেন, মির্জা আব্বাস এখন অল্পস্বল্প কথা বলতে পারছেন এবং সাহায্য ছাড়াই চেয়ারে বসতে পারছেন, যা দ্রুত সুস্থতার লক্ষণ। উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়া এই প্রবীণ রাজনীতিকের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ায় প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা ফিরে পাওয়ার জন্য নিয়মিত থেরাপি নিচ্ছেন।

এসআর

সম্পর্কিত খবর