[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

সময়ের জটিলতা ও তথ্য ঘাটতিতে দুই এনসিপি নেত্রীর মনোনয়ন নিয়ে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ৫:৫৬ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেত্রীর মনোনয়ন নিয়ে ভিন্নধর্মী সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

একজনের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, আরেকজনেরটি সরাসরি বাতিল করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) নির্বাচন ভবনে অনুষ্ঠিত বাছাই কার্যক্রম শেষে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র আপাতত স্থগিত রেখে তাকে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার জন্য পরদিন (২৩ এপ্রিল) দুপুর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।


ইসি সূত্রে জানা যায়, মনোনয়নপত্রে তার চাকরি ও পদত্যাগ সংক্রান্ত তথ্য সম্পূর্ণ না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সরকারি চাকরি থেকে অবসরের সময়সীমা সংক্রান্ত বিধান বিবেচনায় রেখে বিস্তারিত তথ্য যাচাই করা প্রয়োজন বলে মনে করছে কমিশন।


অন্যদিকে, একই দলের আরেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। সময়সীমা অতিক্রম করে জমা দেওয়ায় তার আবেদন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্ধারিত শেষ সময়ের কিছু পর জমা দেওয়ায় বিধিমালার আওতায় তা গ্রহণযোগ্য হয়নি।


উল্লেখ্য, নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের নির্দিষ্ট সময় পার না হলে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এছাড়া মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত সময় কঠোরভাবে অনুসরণ করা হয়।

এসআর

সম্পর্কিত খবর