[email protected] রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩

‘গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে কর্নেল অলি আহমেদ টোটালি অজ্ঞ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ৯:০৮ পিএম

সংগৃহীত ছবি

২০২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপির সম্পৃক্ততা নিয়ে কর্নেল (অব.) অলি আহমেদের দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে

 তিনি অলি আহমেদকে গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে 'সম্পূর্ণ অজ্ঞ' বলে অভিহিত করেন।

​রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বিএনপি। এরপর জামায়াতে ইসলামীসহ অন্যান্য ফ্যাসিবাদবিরোধী দল এবং সংগঠন হিসেবে হেফাজতে ইসলাম সক্রিয় ছিল। তিনি আরও উল্লেখ করেন যে, আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচিতে সমর্থন ও রাজপথে নামার আহ্বান ছিল বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান (বর্তমানে প্রধানমন্ত্রী) তারেক রহমানের নির্দেশনায়।

​তিনি অলি আহমেদকে উদ্দেশ্য করে বলেন, আন্দোলনের কৌশল ও সমন্বয় সম্পর্কে জানতে তিনি যেন জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে কথা বলেন। আন্দোলনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে বিরোধীদলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নিয়মিত যোগাযোগ ছিল বলে তিনি দাবি করেন। রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ না তুলে সত্যকে ধারণ করার জন্য তিনি অলি আহমেদের প্রতি আহ্বান জানান। অচিরেই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস সম্বলিত নথি অলি আহমেদের কাছে পৌঁছে দেবেন বলেও জানান রাশেদ খাঁন।

এসআর

সম্পর্কিত খবর