জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর প্রায় পৌনে ৩টার দিকে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে দ্রুত রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব।
এসআর