লালমনিরহাটের আমঝোল সীমান্তে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার
আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, কেউ সত্যিই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে তাকে গ্রেপ্তার করা বা ফাঁকা গুলি করে থামানো সম্ভব হলেও বাস্তবে শুধু সরাসরি গুলি করে হত্যার খবরই শোনা যায়, যা কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য নয়।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও সীমান্তে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি জানান, অতীতে সরকারে থাকার সময়ও তারা এর শক্ত প্রতিবাদ করতেন, কৈফিয়ত তলব করতেন এবং সীমান্তে কঠোর অবস্থান রাখতেন; কারণ লাশের ওপর দাঁড়িয়ে দুই দেশের মধ্যে কখনো প্রকৃত বন্ধুত্ব গড়ে উঠতে পারে না।
এসআর