[email protected] সোমবার, ১১ মে ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩

বৃহত্তর কুমিল্লা নাবিক সমবায় সমিতির মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে ২০২৬ ৮:২৯ পিএম

সংগৃহীত ছবি

সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে বৃহত্তর কুমিল্লা নাবিক সমবায় সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।


অনুষ্ঠানে সমিতির সভাপতি আবুল বাশার মোল্লার সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম মাস্টার ও কামাল হোসেন মাস্টারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিবুর রহমান মাস্টার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিব উল্লাহ খন্দকার, মোয়াজ্জেম হোসেন ইঞ্জিনিয়ার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন।


এসময় বক্তারা বলেন, বৃহত্তর কুমিল্লার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা ভবিষ্যতেও সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মাহবুব মাস্টার উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।


পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সংগীত, কবিতা আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অতিথিরা আনন্দঘন সময় উপভোগ করেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এসআর

সম্পর্কিত খবর