[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আরও ১২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে ২০২৬ ৭:৩২ পিএম

সংগৃহীত ছবি

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩০৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।


শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।


তথ্য অনুযায়ী, গত একদিনে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল এক হাজার ১৯২ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৫৫ হাজার ৬১১ জনে।


এদিকে গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। দুই মাসের ব্যবধানে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৬ জনে।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।


এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও আটজনের মৃত্যু হয়েছে। মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ জনে।

এসআর

সম্পর্কিত খবর