প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন।
সফরে তিনি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান, পথসভা এবং রাজনৈতিক সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং শুক্রবার (১৫ মে) এ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন।
পথিমধ্যে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরপর চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পরে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী এলাকায় বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
দুপুরের পর চাঁদপুর সার্কিট হাউসে স্বল্প সময়ের বিরতি শেষে বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
সফরের শেষ দিকে প্রধানমন্ত্রী চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন। সন্ধ্যায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মাধ্যমে তার দিনের কর্মসূচি শেষ হবে।
এসআর