প্রধানমন্ত্রী বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় যেমন কোনো সরকার স্থায়ীভাবে ক্ষমতায় থাকে না, তেমনি প্রশাসনের কোনো পদও চিরদিন কারও হাতে থাকে না।
প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসের বিভিন্ন সময় ও বিশ্বের নানা দেশে দেখা গেছে ক্ষমতার পালাবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া।
তাই সরকার কিংবা প্রশাসনের দায়িত্বকে স্থায়ী মনে করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের সময় এই বাস্তবতা মাথায় রাখা জরুরি।
দায়িত্ব ও ক্ষমতা সাময়িক হলেও রাষ্ট্র ও জনগণের প্রতি কর্তব্য যথাযথভাবে পালন করাই একজন কর্মকর্তার মূল দায়িত্ব।
রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক মূল্যবোধ ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তনশীল রাজনৈতিক বাস্তবতার মধ্যেও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে।
এসআর