রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৯ মে) সেখানে আয়োজিত একটি বিয়ের অনুষ্ঠানের
সুবিধার্থে তিনি দলের পূর্বনির্ধারিত কর্মসূচি সংক্ষিপ্ত করার নির্দেশ দেন।
বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওই দিন মিলনায়তনটিতে দিনব্যাপী দলীয় কর্মসূচি চলছিল। তবে সন্ধ্যায় একই স্থানে একটি বিয়ের অনুষ্ঠান থাকার বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী জনস্বার্থ ও সাধারণ মানুষের ব্যক্তিগত অনুভূতির প্রতি সম্মান জানিয়ে দলীয় কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেন।
কর্মসূচি শেষে তিনি সশরীরে নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর এই দায়িত্বশীল আচরণ এবং সাধারণ মানুষের প্রতি এমন সম্মান প্রদর্শন উপস্থিত অতিথি ও নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকে একে রাজনৈতিক নেতৃত্বের এক বিরল ও মানবিক উদাহরণ হিসেবে অভিহিত করেছেন।
এসআর