[email protected] শুক্রবার, ৮ মে ২০২৬
২৫ বৈশাখ ১৪৩৩

হামের উপসর্গে একদিনে আরও ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মে ২০২৬ ৪:৫৮ পিএম

সংগৃহীত ছবি

দেশে হাম ও এ-সংক্রান্ত উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৮ শিশুর শরীরে হামের লক্ষণ শনাক্ত হয়েছে বলেও জানানো হয়েছে।


বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় হাম শনাক্ত হওয়ার পর একজন শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া উপসর্গজনিত কারণে বিভিন্ন বিভাগে আরও ১১ শিশুর মৃত্যু ঘটে। এর মধ্যে ঢাকায় ৫ জন, রাজশাহীতে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেটে একজন করে মারা গেছে।


এর আগে গত ৪ মে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ২৭৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৫৭ শিশু।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চের পর থেকে দেশে মোট ৪৫ হাজার ৪৯৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ৩১ হাজার ৯১২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে ২৮ হাজার ২৩৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।


এ ছাড়া একই সময়ের মধ্যে ৬ হাজার ২০৮ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এসআর

সম্পর্কিত খবর