[email protected] বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
২৪ বৈশাখ ১৪৩৩

রাতে ঢাকায় বজ্রবৃষ্টি হতে পারে, জানিয়েছে আবহাওয়া দপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৬ ৯:৩৫ পিএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয়।


এর আগেই সন্ধ্যার দিকে নগরীর বিভিন্ন স্থানে হঠাৎ ভারী বৃষ্টি নেমে আসে। সারাদিনের গরম ও আর্দ্র আবহাওয়ার পর এই বৃষ্টি নগরবাসীর জন্য কিছুটা স্বস্তি বয়ে আনে।


পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা দমকা হাওয়ার আকারে ২৫–৩৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।


সন্ধ্যা ৬টার হিসাবে তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস।


আগামীকাল সূর্য উঠবে ভোর ৫টা ১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সর্বশেষ ছয় ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এসআর

সম্পর্কিত খবর