[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
২৯ চৈত্র ১৪৩২

এখনই বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রীর আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ ৬:৫১ পিএম

সংগৃহীত ছবি

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় রেখে এই মুহূর্তে মূল্য বৃদ্ধি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রোববার (১২ এপ্রিল) ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীরা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, যা স্বাভাবিক প্রক্রিয়া।

তবে বর্তমান অবস্থায় এমন কোনো চাপ তৈরি হয়নি, যাতে দাম বাড়ানো জরুরি হয়ে পড়ে। যদিও কিছু ব্র্যান্ডের তেলের সরবরাহে ঘাটতির বিষয়টি তিনি স্বীকার করেন।


তিনি আরও উল্লেখ করেন, সরকার সামগ্রিকভাবে বাজার স্থিতিশীল রাখতে চায় এবং কোনো পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর পক্ষপাতী নয়।

এসআর

সম্পর্কিত খবর