[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ১:৩০ পিএম

দেশে ডিজেল, অকটেন ও পেট্রোলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জাতীয় সংসদকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি দেশের

 বর্তমান জ্বালানি পরিস্থিতি ও সরকারের পদক্ষেপসমূহ তুলে ধরেন।


​মন্ত্রী জানান, বর্তমানে দেশে উল্লেখযোগ্য পরিমাণে জ্বালানি তেল সংরক্ষিত আছে। যার মধ্যে রয়েছে:

​ডিজেল: ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন।

​অকটেন: ১০ হাজার ৫০০ মেট্রিক টন।

​পেট্রোল: ১৬ হাজার মেট্রিক টন।

​সরবরাহ ও সংগ্রহ: জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব আন্তর্জাতিক উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

​কালোবাজারি রোধ: অবৈধ মজুত ও কালোবাজারি রুখতে দেশজুড়ে নিয়মিত অভিযান চলছে। গত এক মাসেই বিভিন্ন অভিযানে প্রায় ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে।

​ তেলের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী জানান, মূল্য সমন্বয়ের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রতি মাসে পরিস্থিতি পর্যালোচনা করা হয়। প্রয়োজনে কেবিনেট বৈঠকের আলোচনার ভিত্তিতে দাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে।

​জ্বালানি তেলের সংকট মোকাবিলায় সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং অবৈধ কারসাজি বন্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এসআর

সম্পর্কিত খবর