[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

করোনা ভ্যাকসিন কিনতে সরকারের ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ১১:৫০ এএম

করোনা মহামারির সময় দেশের মানুষের সুরক্ষায় ভ্যাকসিন ক্রয় বাবদ মোট ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (৫

 এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

​স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছর থেকে ভ্যাকসিনসহ আনুষঙ্গিক সরঞ্জাম কেনাকাটার জন্য মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এই বরাদ্দ থেকেই ভ্যাকসিনের মূল খরচ মেটানো হয়েছে। এছাড়া টিকাদান কার্যক্রমের অন্যান্য খাতের ব্যয়ের হিসাব দিয়ে তিনি বলেন, সিরিঞ্জ কিনতে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা, ভ্যাকসিন পরিবহনে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার টাকা এবং সিরিঞ্জ শিপিং চার্জ বাবদ প্রায় ৯৯ লাখ ৭৯ হাজার টাকা ব্যয় হয়েছে।

​ভ্যাকসিন আমদানিতে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি। তবে সরকার স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণেই দেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পেরেছে বলেও তিনি মন্তব্য করেন।

এসআর

সম্পর্কিত খবর