[email protected] রবিবার, ১০ মে ২০২৬
২৭ বৈশাখ ১৪৩৩

তরমুজ দীর্ঘক্ষণ সতেজ রাখার উপায়: স্বাদ ও গুণমান বজায় রাখার ৩ কৌশল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ মে ২০২৬ ৯:০৪ এএম

গরমে প্রশান্তি পেতে তরমুজের জুড়ি নেই, তবে বড় আকারের এই ফলটি একবার কেটে ফেললে দ্রুত তার স্বাদ ও রসালো ভাব হারাতে শুরু করে। তরমুজকে দীর্ঘক্ষণ সতেজ এবং সুস্বাদু রাখার

 জন্য নিচের তিনটি পদ্ধতি অনুসরণ করতে পারেন:

​আস্ত তরমুজ সংরক্ষণ: আস্ত বা না কাটা তরমুজ ফ্রিজে রাখার প্রয়োজন নেই। ঘরের এমন কোণায় রাখুন যেখানে সরাসরি রোদ লাগে না। মেঝের ওপর সরাসরি না রেখে একটি পরিষ্কার কাপড়ের ওপর রাখলে এটি প্রায় দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। তবে মাঝে মাঝে পরীক্ষা করে দেখা উচিত কোনো অংশ নরম হয়ে যাচ্ছে কি না।

​কাটা তরমুজ ফ্রিজে রাখা: তরমুজ কাটার পর বাকি অংশ দ্রুত ফ্রিজে তুলে রাখা উচিত। এ ক্ষেত্রে টুকরোগুলো একটি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করুন। টুকরোগুলোর মাঝে বাটার পেপার ব্যবহার করলে তা একে অপরের সাথে লেগে যাবে না এবং দীর্ঘক্ষণ সতেজ থাকবে।

​ডিপ ফ্রিজে সংরক্ষণ: দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য তরমুজ ছোট কিউব করে কেটে প্রথমে ডিপ ফ্রিজে রেখে বরফ করে নিন। শক্ত হয়ে গেলে সেগুলো একটি এয়ারটাইট প্যাকেটে ভরে আবার ডিপ ফ্রিজে রাখুন। এই কিউবগুলো দিয়ে পরবর্তী সময়ে শরবত বা আইসক্রিম তৈরি করে উপভোগ করা যায়।

​ফল সবসময় তাজা অবস্থায় খাওয়াই স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো। তাই তরমুজের প্রকৃত স্বাদ পেতে যতটুকু প্রয়োজন ততটুকু কেনাই বুদ্ধিমানের কাজ।

এসআর

সম্পর্কিত খবর