বর্ষার দিনে বাইরে কাদা-পানি আর ঝামেলার কারণে অনেকেই ঘরে থাকা পছন্দ করেন। তবে ঘরে বসেও পরিবার ও বন্ধুদের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটানো সম্ভব। এই সময়টিকে স্মরণীয় করতে আপনি গেম নাইটের আয়োজন করতে পারেন, যেখানে দাবা বা মনোপলি খেলার মাধ্যমে
সবার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এছাড়া পছন্দের সিনেমা দেখা এবং সাথে মজাদার স্ন্যাকস রাখা বৃষ্টির দিনের বিনোদনকে কয়েক গুণ বাড়িয়ে দেয়।
খাবারের ক্ষেত্রে বর্ষার চিরচেনা খিচুড়ি-ইলিশ বা ভাজাপোড়া এবং সাথে গরম চা নিয়ে বারান্দায় বসে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করা একটি চমৎকার অভিজ্ঞতা হতে পারে। শৈশবের স্মৃতি ফিরে পেতে চাইলে ছোটদের সঙ্গে কিছুটা সময় বৃষ্টিতে ভিজতে পারেন, তবে সর্দি-কাশি এড়াতে দ্রুত গোসল করে নেওয়া জরুরি।
এছাড়া প্রিয়জনের সঙ্গে সময়টিকে আরও রোমান্টিক করতে ঘরেই ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করা যায়। ব্যস্ততার ফাঁকে এই বৃষ্টির দিনগুলো ভবিষ্যৎ ভ্রমণের পরিকল্পনা করার জন্যও বেশ উপযোগী। মূলত সুন্দর পরিবেশ, গান এবং প্রিয়জনদের সঙ্গ বর্ষার দিনকে আনন্দময় করে তোলে।
এসআর