[email protected] মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩

ক্যানসারের ঝুঁকি কমাতে ৪টি কার্যকর পানীয়

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ১০:৩৮ এএম

সংগৃহীত ছবি

লেবু-গরম পানি: প্রতিদিন সকালে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করলে শরীরে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট পৌঁছায়। এটি লিভারের কার্যকারিতা বাড়ায় এবং শরীর

 থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে।

​গ্রিন টি: এতে থাকা 'ক্যাটেচিন' নামক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যাল দূর করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত গ্রিন টি পান করলে কোষের অস্বাভাবিক বৃদ্ধি রোধ হতে পারে, যা ক্যানসার প্রতিরোধে সহায়ক।

​হলুদ মিশ্রিত পানি: হলুদে রয়েছে 'কারকিউমিন' নামক শক্তিশালী উপাদান, যা প্রদাহনাশক ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি শরীরের দীর্ঘমেয়াদি প্রদাহ কমিয়ে ক্যানসারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।

​আদা পানি: আদার 'জিঞ্জারল' উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং প্রদাহ কমাতে কার্যকর। নিয়মিত আদা পানি পান করলে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং শরীর সতেজ থাকে।

​চিকিৎসকদের মতে, কেবল পানীয় পান করলেই ক্যানসার থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব নয়। এর পাশাপাশি সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, ধূমপান ও মদ্যপান পরিহার করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে একটি সুস্থ জীবনধারা বজায় রাখা জরুরি।

এসআর

সম্পর্কিত খবর