[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

প্রচণ্ড গরমে মাথা ঘুরলে দ্রুত সুস্থ হতে যা করবেন এবং প্রতিরোধের উপায়

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ১০:৩৬ এএম

সংগৃহীত ছবি

তীব্র তাপদাহে শরীরে পানিশূন্যতা ও লবণের ভারসাম্য নষ্ট হওয়ায় মাথা ঘোরা, দুর্বলতা বা বমিভাবের মতো সমস্যা দেখা দিতে পারে, যা সঠিক সময়ে গুরুত্ব না দিলে হিটস্ট্রোকের ঝুঁকি

 বাড়ায়। এমন পরিস্থিতিতে লক্ষণ দেখা মাত্রই দ্রুত রোদ থেকে সরে কোনো ছায়াযুক্ত বা ঠান্ডা স্থানে গিয়ে বিশ্রাম নিতে হবে এবং শরীর ঠান্ডা রাখতে ভেজা কাপড় দিয়ে মাথা ও ঘাড় মুছতে হবে।

একই সঙ্গে ধীরে ধীরে খাওয়ার স্যালাইন বা ওআরএস মিশ্রিত পানি পান করা এবং শরীরের বাতাস চলাচলের জন্য পোশাক ঢিলেঢালা করে দেওয়া জরুরি।

যদি কেউ অজ্ঞান হয়ে যায়, শরীরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যায় কিংবা কথা জড়িয়ে যায়, তবে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। এই সমস্যা প্রতিরোধে দিনের বেলা অপ্রয়োজনে বাইরে না যাওয়া, নিয়মিত পর্যাপ্ত পানি পান করা, হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরা এবং বাইরে বের হলে ছাতা বা টুপি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এসআর

সম্পর্কিত খবর