তীব্র দাবদাহে শরীরে পানিশূন্যতা ও হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে এবং পুষ্টির ভারসাম্য বজায় রাখতে বিশেষজ্ঞরা জলীয়
উপাদান সমৃদ্ধ খাবার ও ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় গ্রহণের পরামর্শ দিয়েছেন।
যা খাবেন:
তরমুজ ও শসা: তরমুজে ৯২% এবং শসায় প্রায় ৯৫-৯৬% পানি থাকে, যা শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি ভিটামিন ও ফাইবারের জোগান দেয়।
লেবু ও বেরি জাতীয় ফল: কমলা, লেবু, স্ট্রবেরি বা ব্লুবেরি শরীরের পানির ঘাটতি পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
শাক-সবজি: প্রচুর খনিজ ও পানি থাকায় নিয়মিত শাক-সবজি খাওয়া শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
ডাবের পানি: এটি পটাশিয়াম ও ইলেকট্রোলাইটের আদর্শ প্রাকৃতিক উৎস।
দই ও ঘোল: প্রোবায়োটিক সমৃদ্ধ দই বা ঘোল অন্ত্রকে ঠান্ডা রাখে।
লেবুর শরবত ও পুদিনা: লবণ-চিনির মিশ্রণে লেবুর শরবত ঘামের মাধ্যমে হারানো খনিজ ফিরিয়ে আনে এবং পুদিনা পাতা সতেজতা দেয়।
অতিরিক্ত তেল-মসলাযুক্ত ও ভাজা খাবার শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়।
উচ্চ প্রোটিনযুক্ত ভারী খাবার এই সময় হজমে সমস্যা করে এবং হিট স্ট্রেস বাড়াতে পারে।
তৃষ্ণা না পেলেও অল্প অল্প করে বারবার পানি পান করুন।
হজমে সহায়তার জন্য ঘোল বা লাচ্ছিতে জিরা ব্যবহার করতে পারেন।
রোদে বের হওয়া এড়িয়ে চলুন এবং যতটা সম্ভব হালকা খাবার গ্রহণ করুন।
এসআর